শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে মাদক সেবনকারী ও ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:০৫ পিএম
মতলবে মাদক সেবনকারী ও ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেতৃত্ব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাদঁপুরের অভিযানে সেবনকারী ও ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা,ইয়াবা, নগদ টাকা এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সোমবার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল কোর্ট মাধ্যমে এক মাদক সেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে আটক করা হয়।আটককৃতরা হচ্ছে ভাঙ্গারপাড় এলাকার জসিম উদ্দিন( ৩৫) ও জুয়েল প্রধান (৩৫) এবং নায়েরগাঁও ইউনিয়নের তাতখানা গ্রামের মোঃ জসিম উদ্দিন (৪৩)।

তাদের মধ্যে সেবনকারী ভাঙ্গার পাড় গ্রামের জসিম উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে ইউএনওর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানে আটককৃত ৩ জনের মধ্যে মাদক সেবনকারী মতলব পৌরসভার ভাঙ্গার পাড়া এলাকার জসীমউদ্দীনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমজাদ হোসন।

Model Hospital

অপর দুইজন জসিম ও জুয়েল প্রধানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) তরিকুল ইসলাম বলেন,উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানটি চালানো হয়। অভিযানে তাতখানা গ্রাম থেকে আটক হওয়া জসিম উদ্দিনের কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ভাঙ্গার পাড় গ্রামের মোঃ জুয়েল প্রধানকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া একই এলাকার মাদক সেবনকারী জসিম উদ্দিনকে ২ পুড়িয়া গাঁজা সহ আটক করা হয়।এছাড়া অভিযুক্ত দুজনের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital