বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গ্যারেজ থেকে ৪টি অটোরিকশা চুরি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৮ পিএম
কচুয়ায় গ্যারেজ থেকে ৪টি অটোরিকশা চুরি

কচুয়ায় রাতের আঁধারে একটি গ্যারেজ থেকে ৪টি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে কচুয়া-সাচার গৌরীপুর বাইপাস সড়কের আকানিয়া পাঠান বাড়ির সামনের গ্যারেজ থেকে এই চুরির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী অটোরিকশার চালক ইউসুফ বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, কচুয়া বিশ্বরোড এলাকায় বাইপাস সড়কের আকানিয়া পাঠান বাড়ির সামনে খলিলুর রহমানের একটি গ্যারেজে ৭টি ব্যাটারি চালিত অটোরিকশা বৈদ্যুতিক চার্জিং দিতেন চালকরা। মঙ্গলবার রাতে অটোরিকশা গুলো প্রতিদিনের মতো গ্যারেজে রেখে চলে যায়। গতকাল বুধবার সকালে এসে চালকরা গ্যারেজের শাটার খোলা অবস্থায় দেখতে পায় । গ্যারেজের ভিতরে প্রবেশ করে দেখে ৭ টি অটোরিকশা মধ্যে ৪ টি অটোরিকশা নেই। পরে অটোরিকশা চালকরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে কচুয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন।

অটোরিকশা মালিক মানিক হোসেন, আরিফুল ইসলাম,মনির হোসেন ও ইউসুফ জানান, আমরা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ উত্তোলন করে কিস্তির মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশা গুলো দিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। এখন আমাদের রিকশা গুলো চুরি হওয়ার ফলে পরিবার নিয়ে কিভাবে চলবো,কিস্তি কিভাবে দিবো বলে কান্না ভেঙ্গে পড়েন।

Model Hospital

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ রাশিদুল ইসলাম বলেন, চুরির বিষয়ে অটোরিকশার মালিক লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital