শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনগণ নয়, এমপি হাঁটবে জনগণের পিছনে জামায়াত নেতা এড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম
জনগণ নয়, এমপি হাঁটবে জনগণের পিছনে জামায়াত নেতা এড. শাহজাহান মিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া বলেছেন,
দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণ এমপির পিছে হাটতে হবে না, বরং এমপি জনগণের পিছনে হাঁটবে। জনগণের সুখ-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে সেবা করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি বলেন, “এই দেশ ও জনগণ আমাদের নিজের। রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্য, কোনো ব্যক্তি বা দলের ক্ষমতার জন্য নয়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়, সুবিচার, সততা ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।
এডভোকেট শাহজাহান মিয়া আরও বলেন, আজ দেশের রাজনীতি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়েও অনেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে সে জনগণের সঙ্গে থাকবে, তাদের কণ্ঠস্বর হবে, তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করবে।
তিনি আরও বলেন, “চাঁদপুরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে হলে দুর্নীতি, বেকারত্ব ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। আমি নির্বাচিত হলে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও শিক্ষা, স্বাস্থ্য, পানি ও সড়ক ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেব।
বুধবার (৭ অক্টোবর) বিকেল থেকে তিনি পুরান বাজার লোহারপুল থেকে গণসংযোগ শুরু করেন। পরে পুরান বাজার মধুসূদন স্কুল, বউ বাজার, নতুন রাস্তা, ট্যাংক পট্টি, বাতাসা পট্টি সহ পুরান বাজারের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান।
এই সময় উপস্থিত ছিলেন— চাঁদপুর শহর আমীর এডভোকেট শাহজাহান খান, চাঁদপুর জজকোর্টের আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মামুন হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর শহর শাখার সভাপতি আব্দুল হাই লাভলু, পৌরসভার ১০ নং ওয়ার্ডের আমীর গোলাম মাওলা, ১৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ খোকা, পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন মিয়াজী, ১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ৩ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন সিরাজী, ২ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোস্তফা, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ কাউছার মিয়াজী, প্রচার সম্পাদক মোঃ মমিন মিয়াজী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital