বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে মাদারাসা থেকে নিখোঁজ আল-আমিনের সন্ধান চায় পরিবার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:৪০ পিএম
মতলবে মাদারাসা থেকে নিখোঁজ আল-আমিনের সন্ধান চায় পরিবার

চাঁদপুরের মতলব ফেরিঘাট এলাকার নূরে মদিনা প্রি-ক্যাডেট মাদরাসা থেকে মো. আল-আমিন সরদার নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ৮ অক্টোবর আনুমানিক সকাল ৮টার পর থেকে তাকে খুঁজে পাচ্ছে না পরিবার ও শিক্ষকরা।

নিখোঁজ আল-আমিনের বয়স ১৩ বছর। তার বাবার নাম মো. জাহাঙ্গীর সরদার এবং মায়ের নাম আছমা বেগম। আল-আমিনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার গন্ডামারার চরভাঙ্গা গ্রামে। সে চাঁদপুরের মতলব ফেরিঘাট এলাকায় অবস্থিত নূরে মদিনা প্রি-ক্যাডেট মাদরাসা পড়ালেখা করতো।

আল-আমিনের চাচা মো. সানাউল্লাহ সরদার জাগো নিউজকে জানান, মাদরাসা থেকে গত ৮ অক্টোবর সকালের দিকে আল-আমি হারিয়ে গেছে। আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাচ্ছি না। কেউ যদি আমার ভাতিজার খোঁজ পান, তাহলে তার মোবাইল নম্বরে (০১৬৩৩-৯৩৪০৩৭) যোগাযোগের অনুরোধ করেছেন।

নিখোঁজ আল-আমিনের সন্ধান পেলে তার অভিভাবকদের আরও দুটি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার। সেগুলো হলো— ০১৮৭৯-১৩৭৭৪০, ০১৬৪৩১৮৬৭১৫। গ্রামের বাড়ি: চরভাঙ্গা, গণ্ডামারা, হাইমচর, চাঁদপুর।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital