বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম
মতলব উত্তরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মতলব উত্তর উপজেলার লুধুয়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‌্যালি বের হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে লুধুয়ায় ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি প্রতিষ্ঠিত “আমেনা জহির ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসোর্স সেন্টার” আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদেরকে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়ে সচেতন করতে বিপর্যয় কিংবা জরুরী অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেনো পাওয়া যায় এ বিষয়ে নানামূখী আলোচনা হয়।
আমেনা জহির ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি এর সভাপতিত্বে এবং কবি ও লেখক রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোবারক হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, লুধুয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন।
ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি তাঁর বক্তব্যে একজন মানসিক বিপর্যস্ত মানুষ আত্মহত্যা করার পূর্বে তার মধ্যে কি কি লক্ষন দেখা দেয় সে বিষয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি একজন বিপর্যস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বা এসকল সমস্যার উত্তোরনের উপায় নিয়েও আলোচনা করেন।
এসময় প্রধান অতিথি মা’দের মানসিক স্বাস্থের বিষয়ে বলেন, মায়েদের মানসিক স্বস্থ্যের বিষয়ে আমাদের বেশী গুরুত্ব দেয়া উচিৎ। মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকলে পুরো পরিবারের মানষিক স্বাস্থ্য ভালো থাকবে বলে আমি মনে করি।
তিনি বলেন, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে না পারলে পুরো পরিবার ও সমাজ পিছিয়ে পরবে। তাই নিজেদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের আরো মানবিক হতে হবে। একের সাথে অপরের সৌহার্দ্যতা যাতে বজায়ে থাকে সে বিষয়ে নজর রাখতে হবে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, মাওলানা ইমরান হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital