ইকরা মডেল একাডেমির শিক্ষক-অভিভাবক ও ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা

মতবিনিময় সভায় সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত, পরামর্শ, পাঠদান বিষয়ক সমস্যা ও তার সম্ভাব্য সমাধান বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। পাশাপাশি অভিভাবকদের বাস্তবভিত্তিক এবং প্রাণবন্ত আলোচনা শিক্ষা কার্যক্রম বেগবান করার জন্য সুস্পষ্ট পরামর্শ গ্রহণ করে সংশ্লিষ্ট বিষয়ক শিক্ষক ও গাইড শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সহকারি প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার ও নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান ফুয়াদ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটোর নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দাবী, পরামর্শ শুনে শিক্ষকগণকে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সরকারিভাবে টাইফয়েড টীকা প্রদান কার্যক্রমকে সফল করার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।







