বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের গণসংযোগ

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:৪৩ পিএম
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের গণসংযোগ

ফরিদগঞ্জে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ব্যাস্ত সময় পার করছেন সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী লায়ন মোঃ হারুনুর রশিদ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার, পাড়া ও মহল্লায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।
গত কয়েকদিন ধরে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন বাজার এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
এ সময় সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যারা অনুসরণ করেন, তারা বিভক্ত হতে পারেন না। আমাদের জনগণকে বোঝাতে হবে— বিএনপি তথা ধানের শীষই আগামী বাংলাদেশের আশা। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
গণসংযোগ চলাকালে লায়ন হারুনুর রশিদ ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজারে সাধারণ জনগণের সঙ্গে বসে বিবিসি বাংলায় প্রচারিত তার ঐতিহাসিক সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন।
এ সময় উপজেলা ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদল সাবেক আহবায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের মাহফুজুর রহমান টিপু, ফজলুর রহমান ফজলু, সোহেল খান, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর বিএনপির এমন গণসংযোগ কর্মসূচিতে ফরিদগঞ্জে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital