বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী ফ্রন্ট ও যুবসেনা ফরিদগঞ্জ উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানে অধ্যক্ষ রফিকুল ইসলাম আল-কাদেরী বলেছেন

মাজার জিয়ারত নিয়ে অপবাদকারীদের ঠিকানা মিলেছে পূজামণ্ডপে, এটা তাদের উপর লা’নত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:১১ পিএম
মাজার জিয়ারত নিয়ে অপবাদকারীদের ঠিকানা মিলেছে পূজামণ্ডপে, এটা তাদের উপর লা’নত

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী যুবসেনা ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী ফ্রন্টের জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা রফিকুল ইসলাম আল-কাদেরী।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা অধ্যক্ষ রফিকুল ইসলাম আল-কাদেরী বলেছেন, সিএস খতিয়ানমূলে এই ভূখণ্ডের মালিক আল্লাহর ওলীরা। হযরত শাহজালাল (র.)’র নেতৃত্বে ৩৬০ আউলিয়া এই ভূখণ্ডে এসে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা করেছেন। সে সুবাদে আজকে এই দেশের শতকরা নব্বই ভাগ মুসলমান। হযরত শাহজালাল (র.)’র সঙ্গী সাথীদের আরামগাহ্ তথা মাজার দেশের বিভিন্ন স্থানে রয়েছে।

এসব মাজার জিয়ারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে যান। ওলী প্রেমিক সুন্নী মুসলমানরা মাজার জিয়ারত করতে যান। অথচ মুসলমান নামধারী এক শ্রেণির উগ্রবাদী নিজেদের তৌহিদী জনতা নাম দিয়ে মাজার জিয়ারতকে ‘মাজার পূজা’ অপবাদ দিয়ে মাজারে হামলা চালানো শুরু করে। তারা গত একবছরে শতাধিক আল্লাহর ওলীর মাজারে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। অনেক জিয়ারতকারীর উপর হামলা চালিয়ে আহত করেছে।

আল্লাহর ওলীদের সাথে এই বিদ্বেষ, শত্রুতা আল্লাহ পাক সহ্য করেন নাই। তাদেরকে আল্লাহ পাক দুর্গা পূজারি, মূর্তি পূজারি, মন্দির পাহারাদার হিসেবে চিহ্নিত করে দিলেন। এটাই হচ্ছে আল্লাহর ওলীদের সাথে শত্রুতা করার দুনিয়ায় শাস্তি। এটা তাদের উপর আল্লাহর লা’নত। তিনি বলেন, মুসলমান হয়ে কীভাবে সরাসরি শিরক যেখানে সেই পূজা মণ্ডপে গিয়ে বলে, এখানে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি (নাউজুবিল্লাহ), আবার বলে রোজা-পূজা মুদ্রার এপিঠ ওপিঠ, বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, ঈসা, মুসা একই (নাউজুবিল্লাহ আসতাগফিরুল্লাহ)।

এরা আবার কীভাবে ইসলামী সংগঠন দাবি করে!? এরা মিলাদের তবররুক নিয়ে অনেক বাজে কথা বলে, অথচ তারা পূজার প্রসাদ গ্রহণ করে! এরা কেমন মুসলমান!? এদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গেছে। জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে।

Model Hospital

তিনি শনিবার (১১ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ ইসলামী যুবসেনার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফরিদগঞ্জ শহরে উপজেলা গাউছিয়া কমিটির অফিসে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সুন্নীদের রাজনৈতিক সচেতন হতে হবে। মানবগড়া মতবাদ ছেড়ে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের রাজনৈতিক প্লাটফর্মে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা বৃহত্তর সুন্নী জোট থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনসহ জেলার সবকটি আসনে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খোরশেদ আলম আল-কাদেরী ও ইসলামী ফ্রন্ট চাঁদপুর সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল হান্নান নিজামী।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ বজলুর রশিদ সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ফ্রন্ট ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল করিম বাছিম।

আলোচনা পর্ব শেষে ইসলামী ফ্রন্ট ও ইসলামী যুবসেনা ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি অধ্যক্ষ রফিকুল ইসলাম আল-কাদেরী।

সবশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital