বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধানের শীষের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন : ফরিদগঞ্জে হুমায়ুন কবির বেপারী

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:১৯ পিএম
ধানের শীষের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন : ফরিদগঞ্জে হুমায়ুন কবির বেপারী

ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করছেন নেতা-কর্মীরা।

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির বেপারীর পক্ষে এক ব্যতিক্রমী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গুপ্টি পশ্চিম ইউনিয়নের লতিফগঞ্জ বাজার ও পাইকপাড়া উত্তর ইউনিয়নের আমিরা বাজার এবং আশপাশের এলাকায় এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
​৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ ​কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ও ঘোষিত ৩১ দফার প্রজ্ঞার আলোকেই রচিত হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। বক্তৃতায় তারা বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাঁরা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, আগামী নির্বাচনে দল তাঁদের যথাযথভাবে মূল্যায়ন করবে বলে গভীর আশা প্রকাশ করেন।
​​উপস্থিত নেতা-কর্মীরা তাঁদের বক্তব্যে মো. হুমায়ুন কবির বেপারীকে একজন ‘ক্লিন ইমেজ’ সম্পন্ন নেতা হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, তাঁর সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে দল নিশ্চয়ই তাঁকে ফরিদগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রদান করবে।
একইসঙ্গে, ধানের শীষের প্রশ্নে আমরা এক ও অভিন্ন এবং দল চূড়ান্তভাবে যাঁকেই মনোনয়ন দেবে, তাঁর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
​এই প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি আবুল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব নজির আলী খান, বিএনপি নেতা মুছা গাজী, উপজেলা সাংস্কৃতিক দলের সদস্য জুলহাস মিয়া, সাংস্কৃতিক দল নেতা লিটন গাজী, সোহেল ভূঁইয়া, জাকির খান, সজিব আহমেদ, খাজা আহমেদ গাজী, মিন্টু মিয়া, সুজন গাজী, মো. সাগর,  মো. সাদ্দাম হোসেন,  মো. বেলাল হোসেন ভূঁইয়া, ছোবহান গাজী, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital