বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান বন্ধ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:২৫ পিএম
ফরিদগঞ্জে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান বন্ধ
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জেও বেসরকারি শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে উপজেলার সব এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এ কর্মবিরতি পালন করেন উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
জানা গেছে, ফরিদগঞ্জের ৪৭টি হাই স্কুল, ৭টি কলেজ এবং ৫৪টি মাদ্রাসার মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানেই শিক্ষকরা পূর্ণ কর্মবিরতিতে অংশ নিয়েছেন।
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, আমাদের উপজেলার সব ৪৭টি হাই স্কুল শতভাগ কর্মবিরতি পালন করেছে।
উপজেলার বেসরকারি কলেজগুলোর পক্ষ থেকে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন জানান, ফরিদগঞ্জের সাতটি বেসরকারি কলেজও এই কর্মসূচিতে অংশ নিয়েছে।
তবে ভিন্ন মত জানিয়েছেন ফরিদগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির (জমিয়তে মোদাররেছীন) উপজেলা সভাপতি অধ্যক্ষ আনোয়ার মোল্লা। তিনি বলেন, আমরা এই দাবির সঙ্গে একমত নই, তাই কর্মবিরতিতে অংশ নিইনি।
যদিও উপজেলার একাধিক মাদ্রাসায় কর্মবিরতি পালনের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটওয়ারী বলেন, শিক্ষকদের কর্মবিরতিতে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তবু কিছু প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করেছে বলে শুনেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital