শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অবৈধ ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করল প্রশাসন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:৪১ পিএম
শাহরাস্তিতে অবৈধ ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করল প্রশাসন
শাহরাস্তিতে অবৈধ ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করল উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউপির বড়তুলা এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে এবং উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
ওই সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি ড্রেজার মেশিনটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসন অবৈধ ড্রেজার মেশিনটির সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেয়। একই সঙ্গে প্রশাসনের তরফ থেকে এসিল্যান্ড উপস্থিত সাধারণ মানুষকে কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অবৈধ ড্রেজারের মালিক পক্ষকে অবিলম্বে মেশিনটি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন তিনি।
এ সময় অভিযানের সহযোগিতা করেন আনসার সদস্য ফোর্স ও উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ। তারা বলেন, “অবৈধ ড্রেজারের কারণে একদিকে কৃষিজমির ক্ষতি হচ্ছিল, অন্যদিকে পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল।
প্রশাসনের এ পদক্ষেপে আমরা অত্যন্ত সন্তুষ্ট।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital