বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডী ইউনিয়ন যুব আন্দোলনের তারবিয়াত ও পরিচিতি সভা

দেশের সকল অর্জনে যুবসমাজর ভূমিকা রয়েছে : জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৩৫ পিএম
দেশের সকল অর্জনে যুবসমাজর ভূমিকা রয়েছে : জয়নাল আবেদীন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন শাখার আয়োজনে দায়িত্বশীল তারবিয়াত ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের রান্নাবাড়ী রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর-৩ আসনের হাতপাখা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী শেখ মুহা. জয়নাল আবেদীন।

তিনি বক্তব্যে বলেন, সংগঠনের জন্য যুব সমাজ মেরুদন্ডের ন্যায় কাজ করে। এই যুবসমাজ কেবল রাজনীতিক দল কিংবা সংগঠনের প্রাণশক্তিই নয়, একটি দেশের প্রাণশক্তি। এদেশের সকল অর্জনে যুবসমাজর ভূমিকা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের দেশের যুবসমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি।

তিনি বলেন, দেশের আমূল পরিবর্তনের জন্য যুব সমাজকে ঘরে বসে থাকলে হবে না। মূলত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এর অর্থ এই না, দেশ একেবারে ভালো হয়ে গেছে। আমাদের দেশের একটি সেক্টরো এখন পর্যন্ত ভালো হয়নি। এজন্য আমাদের পীর সাহেব চরমোনাই বলেছেন– আত্মশুদ্ধি এবং রাষ্ট্রশুদ্ধি প্রয়োজন। শুধু ব্যক্তির শুদ্ধি করলেই হবে না, রাষ্ট্রের শুদ্ধিও নিশ্চিত করতে হবে।

Model Hospital

তিনি আরো বলেন, ইসলামী যুব আন্দোলন একটি নতুন বাংলাদেশের গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হযরত মুহাম্মদ সাঃ এর আদর্শ বাস্তবায়ন করা। আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে চাই এবং আখেরাত থেকেও মুক্তি পেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুব সমাজের ভূমিকা রাখতে হবে। কেবল ভালো নির্বাচন হলেই হবে না। ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। তবেই যুব সমাজের স্বপ্ন পূরণ হবে এবং বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ অর্জন করতে পারবে।

৭নং তরপুরচন্ডী ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ মারুফ চোকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলে রাব্বীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলাম যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এইচ এমন নিজাম, ইসলামী আন্দোলন তরপুরচন্ডী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ মারুফ সরদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর সদর উপজেলার শাখার সাধারণ সম্পাদক ক্বারী মুহাম্মদ মোস্তফা পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বন্দুকশী, জেলা যুব আন্দোলনের নেতা হাফেজ ফরিদ উদ্দিন নেয়ামতসহ তরপুরচন্ডী ইউনিয়ন যুব আন্দোলনের অনন্যা নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital