বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ পিএম
চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

‘হাত ধোয়ার নায়ক হোন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।

বুধবার (১৫ অক্টোবর) সকালে শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। আমরা প্রায়ই দেখি— অজান্তেই হাতের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করে নানা রোগ সৃষ্টি করে। তাই প্রতিদিনের কাজের আগে ও পরে, বিশেষ করে খাবার খাওয়ার পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া উচিত।

Model Hospital

তিনি আরও বলেন, গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়। বরং সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেকাংশে রোধ করা যায়। হাত ধোয়া হয়তো ছোট একটি অভ্যাস, কিন্তু এটি বড় একটি সুরক্ষা— যা আমাদের পরিবার, সমাজ ও জাতির সার্বিক স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে জড়িত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনস্বাস্থ্য প্রকৌশল চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী, আবু মুসা- মোহাম্মদ ফয়সাল।
স্বাগত বক্তব্য দেন, সহকারী প্রকৌশলী- মাহবুব আফসার।

উপ-সহকারী প্রকৌশলী সজীব চন্দ্র দাস এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আবদুল্লাহ আল জুবায়ের,
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল।

শেষে শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শেখানো হয় এবং স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital