বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ব্র্যাকের ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের’ সমন্বয় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বয় অপরিহার্য : হিল্লোল চাকমা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৪২ পিএম
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বয় অপরিহার্য : হিল্লোল চাকমা
শাহরাস্তিতে ব্র্যাক (BRAC)-এর উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আকলিমা জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
তিনি  বক্তব্যে  বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি আমাদের স্বাস্থ্যব্যবস্থার ওপর পড়ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি। ব্র্যাকের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (GOB), কমিউনিটি সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে কার্যকর পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন নিশ্চিত করা। সভায় ব্র্যাকের পক্ষ থেকে মূল প্রবন্ধ  প্রেজেন্টেশন  করেন MODC ডা. সারোয়ার হোসেন।” ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি টিবি কন্ট্রোল প্রোগ্রামের ম্যানেজার আমজাদ হোসেন পলকসহ আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ (MODC), সিনিয়র স্টাফ নার্স (SSN), পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শকসহ বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী ও স্টেকহোল্ডাররা। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা স্বাস্থ্য কার্যক্রমকে আরও টেকসই, কার্যকর ও প্রতিরোধমূলকভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। আয়োজকরা এ বিষয়ে  আরোও জানায়,ব্র্যাকের এই উদ্যোগের লক্ষ্য হলো স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনে প্রভাবিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।একই সঙ্গে বৈরী আবহাওয়ার ফলে  স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর আলোকপাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital