শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে স্ত্রীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্বামী

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ পিএম
শাহরাস্তিতে স্ত্রীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্বামী
চাঁদপুরের শাহরাস্তিতে স্ত্রীকে মাদক মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই ফেঁসে গেলেন স্বামী মীর হোসেন।  উপজেলার টামটা উত্তর ইউপির বলশীদ দৈলবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী নারী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে রুহুল আমিন নামে এক ব্যক্তি জাতীয়
জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানায় যে দৈলবাড়ি এলাকায় একজন নারী মাদক ব্যবসায় জড়িত, তার ঘরে মাদক রয়েছে এবং তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আফসানা আক্তার নামে এক নারীর বসতঘর তল্লাশি শুরু করে।
তল্লাশির এক পর্যায়ে তথ্যদাতা রুহুল আমিন খাটের নিচে মাদক রয়েছে বলে জানায়। এতে পুলিশের সন্দেহ হলে তারা খাটের নিচ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে রুহুল আমিন ও তার সহযোগী সোহাগকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আফসানা আক্তারের স্বামী মীর হোসেনের প্ররোচনায় স্ত্রীকে ফাঁসানোর উদ্দেশ্যে ওই ইয়াবা ঘরে লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে রুহুল আমিন (২২) ও সোহাগ (২৪)কে আটক করে। এ ঘটনায় আফসানা আক্তারের স্বামী মীর হোসেন (৩৮), সহযোগী জহির (৩৪) ও তারেক (৩৫)সহ মোট পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাসার, পিপিএম (বার) বলেন, “এটি অত্যন্ত জঘন্য ও ন্যক্কারজনক অপরাধ। মাদক দিয়ে স্ত্রীকে ফাঁসানোর চেষ্টা মানবিক ও আইনগতভাবে সমান অপরাধ। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় এফআইআর নং-১২, তারিখ ১৬ অক্টোবর ২০২৫; জি.আর. নং-১৬১; ধারা ৩৬(১) ধারার  ১১(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর অধীনে মামলা রুজু করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মীর হোসেন ও তার স্ত্রী আফসানা আক্তারের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে স্ত্রীকে ফাঁসাতে স্থানীয় মাদক কারবারিদের সহায়তায় এই পরিকল্পনা করেন মীর হোসেন।
গ্রেফতারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital