বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একদিনের সফরে কাল চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৭:৫০ পিএম
একদিনের সফরে কাল চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম

চব্বিশের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আজ ১৮ অক্টোবর শনিবার ১ দিনের সাংগঠনিক সফরে চাঁদপুর আসছেন।

মুফতি ফয়জুল করীমের সফর ঘিরে চাঁদপুরে দলীয় নেতাকর্মীসহ জুলাই যোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের সিনিয়র ব্যক্তির আগমনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা চাঁদপুর পৌর বাসস্ট্যান্ডে গণসমাবেশের আয়োজন করছে।

গণসমাবেশে যোগ দিতে চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে সভা, সমাবেশ, গণসংযোগ। বিকাল ৩টায় পৌর বাসস্ট্যান্ডের গণসমাবেশে মুফতি ফয়জুল করীম প্রধান অতিথির ভাষণ দেবেন। গণসমাবেশ শেষ করে তিনি বাদ এশা উজানি বাজারে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বয়ান রাখবেন। এরপর রাত ১০টায় তিনি শাহরাস্তি উপজেলায় একটি মাহফিলে অংশ নিয়ে চাঁদপুর থেকে বিদায় নেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান গণসমাবেশসহ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital