বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাক-শ্রবন প্রতিবন্ধী শিশুদের মাঝে লিও ক্লাব অব চাঁদপুরের খাবার ও উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:০৪ পিএম
বাক-শ্রবন প্রতিবন্ধী শিশুদের মাঝে লিও ক্লাব অব চাঁদপুরের খাবার ও উপহার বিতরণ
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুরের সহযোগিতায় এবং লিও ক্লাব অব চাঁদপুরের আয়োজনে বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও উপহার বিতরণ করা হয়েছে।
অক্টোবর সার্ভিস উইকের অংশ হিসেবে ১৬ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং তাদের মধ্যে সুস্বাদু খাবারের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে চাঁদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকবৃন্দ, লিও ক্লাব অব চাঁদপুর -এর প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাঈমা, সেক্রেটারি আঁখি বশায়ের, প্রোগ্রাম কমিটির চিফ পেট্রন লিও ইসমাইল হোসেন, চেয়ারম্যান লিও সাইফুল ইসলাম লিখন, কো-চেয়ারম্যান লিও আঁখি ও লিও আরজিনা, সেক্রেটারি লিও নুর নবি, জয়েন্ট সেক্রেটারি লিও মুশফিকুর রহমান, ট্রেজারার লিও রাবেয়া আক্তার, মিডিয়া কো-অর্ডিনেটর লিও আনিকা ওলিও নাঈমুল , মেম্বার লিও আবিদা , লিও জহিরুল ও লিও নুসরাত তিশা ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

লিও ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামীতেও তাদের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital