বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে তিন শতাধিত শিক্ষার্থীর মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম
হাজীগঞ্জে তিন শতাধিত শিক্ষার্থীর মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আড়াইশ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কালচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মুন্সি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য সচিব আলহাজ্ব নজরুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, কেন্দ্রীয় ছাত্রদলের (সাবেক) সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, এবং উপজেলা বিএনপির (সাবেক) ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন।
এসময় বক্তারা বলেন-ছাত্রদল শুধু রাজনীতি নয়, সমাজ ও শিক্ষার উন্নয়নেও ভূমিকা রাখতে চায়। আমাদের লক্ষ্য শিক্ষিত, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯নং ওয়ার্ড ছাত্রদলের (সাবেক) সভাপতি শেখ রহমত উল্লাহ ও মাজহারুল ইসলাম।
এ সময় হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের (সাবেক) আহ্বায়ক ফয়সাল হোসাইন, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম হীরা, ইউনিয়ন ছাত্রদলের (সাবেক) সভাপতি সোহেল তানভীর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাটোয়ারী সাকিব, ছাত্রনেতা রাজু, রিয়াদ মজুমদারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন-অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য এ ধরনের সহযোগিতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষার প্রসারে ছাত্রদলের এই মানবিক কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital