বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেক কাটার মধ্য দিয়ে

চাঁদপুরে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ১৪ তম বর্ষপূর্তি উদযাপন

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:১৭ পিএম
চাঁদপুরে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ১৪ তম বর্ষপূর্তি উদযাপন
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী এ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আর্তের তরে সেবাদান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহবান” এই স্লোগানকে সামনে রেখে ২০১১ সালের ১৭ অক্টোবর ঢাকার আগারগাঁও এলাকায় কয়েকজন তরুণের হাত ধরে আত্মপ্রকাশ ঘটে প্রভাত সমাজকল্যাণ সংস্থার। ধীরে ধীরে তাদের সামাজিক ও মানবিক কার্যক্রমে এগিয়ে যায় দেশের বিভিন্ন উপজেলায়।
প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি জুয়েল হাজী, সদস্য মাসুদ মিয়া, আল আমিন সরকার, আব্দুল আজিজ আরজু, পরাণ হোসেন, আরাফাতুল ইসলাম রিফাত, শুভাকাঙ্ক্ষী মোঃ সম্রাট হোসেন সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
সংগঠনটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন জানান, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানের উদ্বুদ্ধকরণ সভা, অসহায়দের মাঝে শীতবস্ত্র, ঈদ সামগ্রী বিতরণ, দুর্যোগকালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ, অক্সিজেন সেবা প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জামাকাপড় বিতরণ, মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ, অসহায় নারীদের স্বাবলম্বী করণে সেলাই মেশিন বিতরণ, বেকার যুবকদের মাঝে গরু-ছাগল বিতরণ, বৃক্ষরোপণ কার্যক্রম সহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital