বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির জনসভা ও র‍্যালী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:১৮ পিএম
বাবুরহাটে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির জনসভা ও র‍্যালী

বাবুরহাটে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি তালাবো ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি কাওছার আহমেদ চাঁদপুরী।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতার অংশ হিসেবে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর উপজেলা) জাকের পার্টি কর্তৃক আয়োজিত চাঁদপুর পৌরসভার অন্তর্ভুক্ত ১৪ নং ওয়ার্ডে গোলাপ ফুলের সমর্থনে ইউনিয়ন ভিত্তিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের বাবুরহাট স্কুল এন্ড কলেজে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি তালাবো ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি কাওছার আহমেদ চাঁদপুরী।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বাংলাদেশের একটি নির্বাচনও নিরপেক্ষ হয় নাই। নির্বাচনের নামে খেলা হয়েছে। চক্রান্তকারীরা তাদের পক্ষে ভোটের ফলাফল নিয়ে গেছে।’ দিনের ভোট আর রাতে নিতে দেওয়া যাবে না। স্বচ্ছ নির্বাচন দিতে হবে। এবার রক্তপাত আর ষড়যন্ত্র নয়; কারণ ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। জাকের পার্টি সংঘাত- হানাহানি রক্তপাতে বিশ্বাস করে না। “আমরা সব পথ মতের মানুষের প্রতিটি রাজনৈতিক দলকে সম্মান দিয়ে রাজনীতি করেছি এবং করব।” মুল ক্ষমতা হচ্ছে আদর্শ। আদর্শ যার থাকে তার ক্ষমতার লোভ থাকে না।

Model Hospital

তিনি বলেন, ‘দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। দেশকে বাঁচানোর জন্য যা যা করা দরকার তাই করব। যদি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয় তবে জাকের পার্টির ২১ লাখ আত্মত্যাগী নেতাকর্মী বসে থাকবে না। সময় মতো সব করা হবে।’

তিনি আরও বলেন, অন্য দলের রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়। তাদের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং গরিবের রক্ত চুষে খাওয়া। কিন্তু আমাদের উদ্দেশ্যে হচ্ছে দেশের মানুষকে মুক্তি দেওয়া।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনের ভোট আর রাতে নিতে দেওয়া যাবে না। স্বচ্ছ নির্বাচন দিতে হবে। এবার রক্তপাত আর ষড়যন্ত্র নয়; কারণ ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।তিনি আরো বলেন আমাদের দেশে অর্থের ঘাটতি নাই,আছে সদিচ্ছা ও সুষ্ঠু সম্পাদনার অভাব। আগামী নির্বাচনে জাকের পার্টি ৩ শ’আসনে নির্বাচনে প্রার্থী দিতে প্রস্তুত। জাকের পার্টি অনেক আগে থেকেই বলে আসছে ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে ই-ভোটিং এর বাস্তবায়ন ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

সদর উপজেলার জাকের পার্টির সভাপতি লতিফ পাটোয়ারী সভাপতিত্বে ও ১৪ নং ওয়ার্ড জাকের পার্টির সভাপতি মমিন পাটোয়ারীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাকের পার্টির সভাপতি কাজী মাহবুবুর রহমান, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি হারুনুর রশিদ, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট চাঁদপুর জেলা সভাপতি ডাঃ মহসিন হোসেন, জেলা যুব ফ্রন্টের সভাপতি রাশেদ খান, জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মারুফ হোসেন।

জনসভায় স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোস্তফা পাটোয়ারী, চাঁদপুর জেলা মহিলা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদিকা শাহিনুর বেগম, জেলা ছাত্রী ফন্টের সভানেত্রী মিনু খান।

জনসভায় জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভা শেষে একটি বন্যার্ত র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা এবং তাবারুক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital