বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে, নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৬ পিএম
দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে, নুরুল আমিন রুহুল এমপি
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, দেশ আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। যারা বেকার হিসেবে ঘোরাঘুরি করছেন,তারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। যারা এসকল কাজে অংশ নিবে তাদের কে আমি নিজে সহায়তা করবো।” তিনি আরো বলেন, প্রানী পালন করে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।
উপজেলা প্রোল্টি এসোসিয়েশনের প্রচার সম্পাদক মাইনউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যা, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল , মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান, গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজকুরনী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর আনজুম অনিক।
উপজেলার বিভিন্ন খামারীরা বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, পাখিসহ মোট ৩৫টি খামরী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৫ ক্যাটাগরিতে ১৩জনকে সার্টিফিকেট ও চেক দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।