শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হযরত আলীর গো পনা ঙ্গ কে/টে দেয়ার অভিযোগে চাঁদপুরে ২ হিজড়া আটক

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১২:০৫ এম
হযরত আলীর গো পনা ঙ্গ কে/টে দেয়ার অভিযোগে চাঁদপুরে ২ হিজড়া আটক

পরিকল্পিতভাবে চাঁদপুর ফরিদগঞ্জের হযরত আলী ওরফে বৃষ্টি হিজরাকে বাসায় ডেকে অজ্ঞান করে নৃশংসভাবে শরীরের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগে সুমন ওরফে পুতুলি (৩৭) এবং আক্তার হোসেন ওরফে পিংকি (২৭) নামের ২ হিজরা সম্প্রদায়ের সদস্যকে আটক করেছে পুলিশ।

১৮ অক্টোবর শনিবার ভোরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ শহরের ৫নং ঘাট এলাকা থেকে ২ হিজড়াকে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযোগে উল্লেখ করা হয়, চাঁদপুর সদর মডেল থানার এফআইআর অনুযায়ী সুমন ওরফে পুতুলি (৩৭) এবং আক্তার হোসেন ওরফে পিংকি (২৭)দু’জনেই হিজরা সম্প্রদায়ের সদস্য। তারা পরিকল্পিতভাবে ফরিদগঞ্জের হযরত আলী ওরফে বৃষ্টি হিজরাকে বাসায় ডেকে অজ্ঞান করে গত ১৫ অক্টোবর রাতে শরীরের গোপনাঙ্গ কেটে দেয়। তারা রাত ১০টার দিকে তাদের ভাড়াটিয়া বাসায় বৃষ্টি হিজড়াকে দাওয়াত দিয়ে নেয়। খাওয়া-দাওয়ার পর এক ঘরে হযরত আলী ওরফে বৃষ্টিকে আটকে রেখে বলে ভিটামিন ইনজেকশন নিলে শরীর আরও সুন্দর হবে।

হযরত আলী ওরফে বৃষ্টি রাজি না থাকলেও, তারা এক অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে জোর করে ইনজেকশন প্রয়োগ করে। ইনজেকশন দিতেই হযরত আলী ওরফে বৃষ্টি অজ্ঞান হয়ে পড়ে। এরপর অভিযুক্তরা এবং তাদের সহযোগী অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হযরত আলী ওরফে বৃষ্টির গোপনাঙ্গ কেটে ফেলে। রাত চারটার দিকে জ্ঞান ফেরার পর বাদী বুঝতে পারেন, তাঁর শরীরে ভয়ানক ক্ষতি করা হয়েছে, এবং ক্ষতস্থান সেলাই করে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দেওয়া।
হযরত আলী ওরফে বৃষ্টি যখন প্রতিবাদ করেন, তখন আসামীরা তাকে ভয় দেখায়, হুমকি দেয়, এমনকি তার মোবাইল ফোন ও নগদ দশ হাজার টাকা কেড়ে নেয়। প্রাথমিক তদন্তে এসব তথ্যের সত্যতা পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

Model Hospital

তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত এখনও চলমান, এবং মামলার গুরুত্ব বিবেচনা করে আসামীদের জামিনের বিরোধিতা করা হয়েছে।

আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital