বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নারী নির্যাতন মামলায় যুবক আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৪৮ পিএম
শাহরাস্তিতে নারী নির্যাতন মামলায় যুবক আটক
শাহরাস্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক নিয়মিত মামলায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার দাদিয়াপাড়া হায়দারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ আরমান হোসেন (২০)-কে আটক করা হয়।
তিনি ওই এলাকার আবুল কালাম ও কাজল আক্তার দম্পতির পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা শাহরাস্তি মডেল থানায় দায়েরকৃত মামলা নং–০৯, তারিখ–১১/১০/২০২৫, ধারা–নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ অনুযায়ী অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিকে আটক করেন।
ওসি আবুল বাসার জানান, “গ্রেফতারকৃত যুবককে যথাযথ পুলিশি স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital