শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ভক্তি ও উৎসবের আবহে শ্যামা পূজা ও দীপান্বিতা উৎসব পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

এ প্রদীপ প্রজ্বলন সমাজে আলো ও মঙ্গলের পথ দেখাবার প্রতিরূপ : জেলা প্রশাসক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:১৩ পিএম
এ প্রদীপ প্রজ্বলন সমাজে আলো ও মঙ্গলের পথ দেখাবার প্রতিরূপ : জেলা প্রশাসক

শাহরাস্তিতে ভক্তি, আনন্দ ও উৎসবের আবহে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপান্বিতা উৎসব-১৪৩২। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাতে শাহরাস্তি পৌরসভার শ্রী শ্রী মেহারেশ্বরী কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল চন্দ্র ঘোষের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।

প্রধান অতিথি হিসেবে প্রদীপ জ্বালিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন—বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। চাঁদপুর তথা শাহরাস্তিতেও সেই সম্প্রীতির আবহে উৎসবটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। শ্যামা পূজা ও দীপান্বিতার এই প্রদীপ প্রজ্বলন সমাজে আলো ও মঙ্গলের পথ দেখাবার প্রতিরূপ। আপনারা নির্ভয়ে, সম্প্রীতি বজায় রেখে আনন্দমুখর পরিবেশে উৎসব পালন করুন। পরে তিনি শ্রী শ্রী মেহেরেশ্বরী কালীবাড়ি সাধক সর্বানন্দ ঠাকুরের সাধনা স্থল  দেবী মূল ও দেবীকালীর দশরুপ দর্শনের স্থানঘুরে ঠাকুর ও ভক্তদের সঙ্গে কথা বলেন।

এছাড়া শাহরাস্তি উপজেলা অফিসার ও বিজ্ঞ নির্বাহী  ম্যাজিস্ট্রেট  নাজিয়া হোসেন সভাপতি হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন—“ধর্ম যার যার, উৎসব সবার— এই চেতনায় শাহরাস্তিতে সকল ধর্মাবলম্বী মানুষ সম্প্রীতির বন্ধনে যুক্ত। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও সহযোগিতা অব্যাহত থাকবে যাতে সবাই নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারেন।

Model Hospital

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার (পিপিএম-বার), যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন, আইসিটি অফিসার মোঃ শাহজাহান, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, শ্রীশ্রী গোপাল জিউ আখড়ার সভাপতি বাবু হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক শাওন মজুমদার, স্থানীয় গণমাধ্যমকর্মী, ভক্তবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

জানাযায়, দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা তথা কালীপূজা ও দীপান্বিতা  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। অমাবস্যা তিথিতে দেবী কালীকে অশুভ শক্তি বিনাশ, অন্ধকার দূরীকরণ ও ন্যায়ের প্রতীক হিসেবে আরাধনা করা হয়। সারারাত চলবে  আরতি, ধূপ-দীপ প্রজ্জ্বলন, পাঠ, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণ।

একই রাতে পালিত হবে দীপান্বিতা উৎসব, যেখানে অমাবস্যার অন্ধকারে আলো জ্বালানোর প্রতীকী বার্তা হিসেবে ঘরবাড়ি, মন্দির, পুকুরপাড় ও রাস্তাঘাটে অসংখ্য প্রদীপ, মোমবাতি ও বৈদ্যুতিক বাতির ঝলকানিতে সৃষ্টি হয় আলোকোজ্জ্বল উৎসবের পরিবেশ।

উল্লেখ, এ পূজা উপলক্ষে মেহের কালীবাড়ি বাজার মাঠে মাস ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital