বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়ে ডা. আহম্মদ তানভীর হাসান

“অবৈধ বেড ও অনিয়ম চলবে না” হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে শিঘ্রই অভিযান

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৯:৫৪ পিএম
“অবৈধ বেড ও অনিয়ম চলবে না” হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে শিঘ্রই অভিযান

হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ তানভীর হাসান।

হাজীগঞ্জ প্রেসক্লাব ২০২৫-২৬ ইং সেশনের কার্যকরি কমিটির সাথে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ তানভীর হাসান মতবিনিময় করেছেন।

ডা. আহম্মদ তানভীর হাসান বক্তৃতায় বলেন, বিভিন্ন সময় হাজীগঞ্জ বাজার কেন্দ্রীক প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সংবাদকর্মীদের মাধ্যমেও আজ কিছু অভিযোগ পাওয়া গেলো। শীঘ্রই সতর্কতার জন্য চিঠি প্রেরণ করবো।

তিনি আরও বলেন, প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেয়া হবে।

২১ অক্টোবর মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।

Model Hospital

হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মোঃ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সদস্য মনিরুজ্জামান বাবলু, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয় সহ অন্যান্য সদস্যবৃন্দ।

ডা. আহম্মদ তানভীর হাসান বলেন, বিভিন্ন সময় হাজীগঞ্জ বাজার কেন্দ্রীক প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সংবাদকর্মীদের মাধ্যমেও আজ কিছু অভিযোগ পাওয়া গেলো। শীঘ্রই সতর্কতার জন্য চিঠি প্রেরণ করবো।

তিনি আরও বলেন, প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিএমডিসির অনুমোদিত পদপদবী ও নির্দিষ্ট বেডের অতিরিক্ত বেডের ব্যবহার সহ অন্যান্য অভিযোগের বিষয়ে কঠোর থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

প্রয়োজনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital