বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অক্ষুন্ন রেখেছে

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:২৬ পিএম
শাহরাস্তি চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অক্ষুন্ন রেখেছে
শাহরাস্তির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও শ্রেষ্ঠত্বের ধারা বজায় রেখে উপজেলার ছয়টি কলেজের মধ্যে আবারও প্রথম স্থান অর্জন করেছে।
কলেজ সূত্রে জানা যায়, এ বছর (তৃতীয় ব্যাচ) ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ৫৫.৫৬ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী।
এর আগের বছর (২০২৪ সালে দ্বিতীয় ব্যাচ) একইভাবে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল প্রতিষ্ঠানটি। সে বছর ৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬৩ জন কৃতকার্য হয়, পাশের হার ছিল ৯৬.৯২ শতাংশ এবং ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
প্রথম ব্যাচের (২০২৩ সালের) ফলাফলেও প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান অর্জন করেছিল। তখন ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন পাস করে, পাশের হার ছিল ৯২.০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ জন।
কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম বলেন, নতুন কলেজ হওয়ায় ভালো শিক্ষার্থী তুলনামূলক কম ভর্তি হয়।
তারপরও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত তদারকি, টিউটোরিয়াল পরীক্ষা, সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পাঠদানের অগ্রগতি যাচাই, মাসিক সেরা শিক্ষার্থী নির্বাচন, পুরস্কার প্রদান, অভিভাবক সমাবেশ এবং সহপাঠক্রমিক কার্যক্রমের ধারাবাহিক আয়োজনের ফলেই এই সাফল্য এসেছে।”
তিনি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কলেজের দাতা সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় এই সফলতা অর্জিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital