বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মহান মাতৃভাষা দিবস পালনকল্পে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২২ পিএম
মতলব উত্তরে মহান মাতৃভাষা দিবস পালনকল্পে প্রস্তুতি সভা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরে মহান ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারি কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমবায় কর্মকর্তা মোঃ ফারুক আলম, সমাজসেবকা কর্মকর্তা আনিছুর রহমান তপু, সহকারি শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া সহ সকল কর্মকর্তাবৃন্দ, ইউপি সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

Model Hospital

আসন্ন মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যাপারে উন্মুক্ত আলোচনা করা হয়েছে। সবাই সু-শৃঙ্খলভাবে স্বাস্থ্য বিধি মেনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ সকল কার্যক্রমে অংশ গ্রহন করবেন। পরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, যারা এখনো প্রথম ডোজ টিকা নেননি তারা আগামী ২৬ ফেব্রুয়ারীর মধ্যে টিকা নিয়ে নিবেন। ২৬ ফেব্রুয়ারীর প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।