রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ পিএম
চাঁদপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁদপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতির বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি চাঁদপুর জেলা শাখার বিশেষ সাধারণ সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর)’ সকালে চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে আগত কেমিস্টদেরকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

তিনি তার বক্তব্যে বলেন,মান নিয়ন্ত্রণ করার চেষ্টা সরকারের রয়েছে,লাইন্সেন বিহীন দোকান ও ভেজাল ঔষধ দোকানে থাকবেনা, কেউ চাঁদাবাজি করতে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা স্বাধীনভাবে ব্যবসা করবেন। একজন ফার্মাসিস্ট সব-সময় তৃণমূল স্থান থেকে সেবা প্রদান করে থাকেন, আর বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সবসময় তাদের মূল্যায়ন করে থাকেন, বিসিডিএস ঔষধদের সঠিক মূল্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে,সেই সাথে ঔষধ  ব্যবসায়ীদের স্বার্থ, মর্যাদা, একাত্বতা, বৈধভাবে ব্যবসা পরিচলনা এবং স্বাস্থ্য সেবার মান উন্নত রাখতে কাজ করে যাচ্ছে। এবং যাতে ফার্মাসিস্ট ছাড়া কেউ ঔষধের দোকান করতে না পারে সেই লক্ষেও কাজ করে যাচ্ছে।

Model Hospital

তিনি বলেন আপনারা সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য ফার্মেসি পরিচালনা করে থাকেন। কোন ডাক্তারী প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) ছাড়া কাউকে ওষুধ না দেওয়ার অনুরোধ করছি। ঔষধের কোম্পানীর নির্ধারিত মুল্যর বাহিরে দাম না নেওয়া, নকল, ভেজাল,মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদন হীন ঔষধ বিক্রয় না করা, চিকিৎসকের এবং ঔষধ কোম্পানীর বিক্রয় বিধি ও সরকারি বিক্রয় বিধি মেনে ঔষধ বিক্রয় ও কোন ব্যবসায়ীরা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না রাখার অনুরোধ জানাচ্ছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঔষধ পরিদর্শক মাকসুদুল হক রাতুল।

সমিতির সিনিয়র সহ সভাপতি এ বি এম নজরুল আমিনের সভাপতিত্বে ও সহ সভাপতি সুভাষ চন্দ্র সাহার পরিচালনায় এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মনির হোসেন গাজী, সদস্য নেহাল হোসেন মজুমদার, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, এনামুল হক, আবু ইউসুফ তালুকদার, তপন সরকার, বিমল কান্তি সেন, আব্বাছ আলী বেপারী, আবু হায়দার পাঠান, শাওন চৌধুরী, মোঃ হোসেন সর্দার, সৈয়দ হোসেন গাজী, মিজানুর রহমান প্রমুখ।

উক্ত সাধারণ সভায় কেমিস্ট বান্ধব সমিতি এবং ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও সমিতিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন কমিটির নেতৃবৃন্দ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।