বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে যমুনা প্রিন্টিং হাউজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:০০ পিএম
চাঁদপুরে যমুনা প্রিন্টিং হাউজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ

কালীবাড়ি রেলওয়ে কোট স্টেশনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সুপরিচিত প্রতিষ্ঠান যমুনা প্রিন্টিং হাউজের উদ্বোধন দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর শহরের প্রানকেন্দ্রে অবস্থিত কালীবাড়ি রেলওয়ে কোট স্টেশনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সুপরিচিত প্রতিষ্ঠান যমুনা প্রিন্টিং হাউজের উদ্বোধন করা হয়েছে

রোববার (২৬ অক্টোবর) বাদ আছর এ উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমীন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইউসুফ বেপারী, হাজী মানিক বেপারী, জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব ও প্রতিষ্ঠানের প্রোপাইটার শামসুল হক প্রধানীয়া, জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম ছৈয়াল, সহ যুব বিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ জিল্লু, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকা প্রধানীয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামসুল আলম সূর্য, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়া প্রধানীয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, হাবিব খান, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জহির ছৈয়াল, সহ-সভাপতি শাহ আলম প্রধানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কালু হাওলাদার, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ, জেলা তাঁতি দলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রহমান বেপারী।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷