বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৪১ পিএম
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ
চাঁদপুরের ফরিদগঞ্জে জাহানারা কফিলউদ্দিন পাটওয়ারী স্মৃতি সংসদের উদ্যোগে ও একাত্তর ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ বিতরণ ও দুঃস্থ রোগীদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
৩১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী চান্দ্রা ইউনিয়নের সকদি বড় পাটোয়ারী বাড়িতে এই চিকিৎসা সেবা ও প্রায় অর্ধ লক্ষ টাকার ৫৬ প্রকার ঔষুধ বিনামূল্যে রোগীদের বিতরণ করা হয়। এছাড়াও জটিল রোগে আক্রান্ত ২ জন রোগীকে নগদ অর্থও তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জের ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, একটি গ্রামের মানুষের চিকিৎসা সেবায় এই আয়োজকরা যে ভূমিকা রাখলেন। তা দেখে যদি সমাজের অন্যরাও সামর্থ্যানুযায়ী এভাবে মানুষের জন্য নিবেদিত হয়ে এগিয়ে আসে। তাহলেই এই মহৎ উদ্যোগ সফল হবে। আমি আশা করবো একাত্তর ফাউন্ডেশন এবং জাহানারা কফিল উদ্দিন পাটওয়ারী স্মৃতি সংসদে যারা সম্পৃক্ত। তারা এভাবেই সমাজে উন্নয়নমুখী জনকল্যাণকর কাজ অব্যাহত রাখবে।
ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্ব ও উপস্থাপনায় চিকিৎসা সেবার প্রাক্কালে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁদপুর জেলার সভাপতি ডাঃ নুরুল হুদা, নাগরিক টিভি ও দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, ডা: নেছার আহমেদ, একাত্তর ফাউন্ডেশনের প্রতিনিধি সোহেলসহ বিভিন্ন চিকিৎসক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷