বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের ফ্রী মেডিকেল ক্যাম্প

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম
চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের ফ্রী মেডিকেল ক্যাম্প

চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ রোববার (৩ নভেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মোঃ হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকান ঘর হাওলাদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

রোববার (৩ নভেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মোঃ হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকান ঘর হাওলাদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিউরো মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওমর ফারুক এবং চাঁদপুর ইউনানী তিব্বীয়া মেডিকেল কলেজ এন্ড হসপিটালের প্রভাষক মা ও শিশু, চর্ম, যৌন ও এলার্জী রোগ বিশেষজ্ঞ হাফেজ হাকীম ডাঃ মোঃ ওসমান গনি স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীসহ প্রায় ৪’ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মোঃ হারুনুর রশিদ জানান, লেখাপড়ার পাশাপাশি তরুন সমাজকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার কার্যক্রম পরিচালনা করে যাবো আমরা। আমরা নিজেদের অর্থায়নে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমাদের সংগঠনের সকল কার্যক্রমে প্রবাসী ভাইরা সর্বাত্মক সহযোগিতা করছেন। আমাদের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে সংগঠনকে এগিয়ে নিতে
সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করি।

Model Hospital

সংগঠনের মুখপাত্র তাওহীদ হাওলাদারের সার্বিক তত্বাবধানে মেডিকেল ক্যাম্প আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য হাবিব হাওলাদার, ফয়েজ মিজি, রায়হান ঢালী, শিপন হাওলাদার, রিয়াদ হাওলাদার, শাকিল হাওলাদার, রাব্বি হাওলাদার, মোহাম্মদ আনাস, মোঃ মাহাদী, বীর মুক্তিযোদ্ধা হাবিব শেখ, মোরসালিন, মাসুদুর রহমান, রাসেল গাজী, ওমর ফারুক প্রমুখ।

প্রসঙ্গ: চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। এরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতার মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷