বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিককে মনিরুজ্জামান মনিরের অভিনন্দন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:২৬ এম
চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিককে মনিরুজ্জামান মনিরের অভিনন্দন
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি কারানির্যাতিত জনপ্রিয় ত্যাগী নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই এর উপর আস্থা রেখে নির্বাচনে প্রার্থী ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ২ বারের নির্বাচিত মেম্বার মনিরুজ্জামান পাটওয়ারী মনির।
তিনি বলেন, গত ১৭ বছর দল এবং দলের নেতা কর্মীদের সুসংগত রাখতে গিয়ে চাঁদপুরের মাটি ও মানুষের নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের যোদ্ধা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই অনেক মামলা হামলা, জেল জুলুমের শিকার হয়েছেন। তারপরেও কখনো দল এবং দলের কর্মীদের ছেড়ে দূরে যাননি।
আগলে রেখেছেন সব সময়। সকল মামলা হামলা সকল কিছু মোকাবেলা করেছেন কাছ থেকে অভিভাবকের ভূমিকা নিয়ে। আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শেখ ফরিদ আহমেদ মানিকের উপর আস্থা-বিশ্বাস রাখার জন্য। পাশাপাশি তিনি ধানের শীষ প্রতীককে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান। ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা চাঁদপুর ৩ আসনের দল মত নির্বিশেষে সকলের আস্থা ভালোবাসায় শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন।
প্রসঙ্গতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিককে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷