শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নির্দেশনা অমান্য করে চাঁদপুর নৌপথে বলগেট চালানোর ঘটনায় ৫ জনকে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৪ পিএম
নির্দেশনা অমান্য করে চাঁদপুর নৌপথে বলগেট চালানোর ঘটনায় ৫ জনকে আটক

নিজস্ব প্রতিনিধি : সরকারি নির্দেশনা অমান্য করে চাঁদপুরে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার নদীতে রাতের আধারে বালু বোঝাই বলগেট মালবাহী ট্রলার চালানোর ঘটনায় ৫ জনকে আটক করেছে নৌ থানা পুলিশ।

শুক্রবার চাঁদপুর নৌ থানা পুলিশ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করেন। নৌ থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশ মেঘনা নদীতে রাতে অভিযান চালানো হয়।

এ সময় গভীর রাতে বালুবোঝাই বলগেট জব্দ করে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। সম্প্রতি ডাকাতিয়া নদীতে রাতের আধারে বালুবোঝাই বলগেট ও মাটি বোঝাই স্টিল বডি ট্রলারের ধাক্কায় ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়।

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নৌপথে নৌ যান চালানোর ঘটনায় নৌ পুলিশ অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। নৌ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, রাতে নৌপথে দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

Model Hospital

কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অসাধু বালুবোঝাই বলগেট মালিকরা তাদের নৌযান চলাচল করাচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নদীপথে অভিযান চালিয়ে বালুবোঝাই বলগেট সহ ৫ জনকে আটক করা হয়েছে। নদীপথে রাতে আঁধারে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।