বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা; যুগ্ম সচিব মাহবুবুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৭ পিএম
শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা; যুগ্ম সচিব মাহবুবুর রহমান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি- ১৯৮৭ ব্যাচ পরীক্ষার্থীদের অর্থায়নে শহীদ মিনার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান।

মতলব উত্তর ব্যুরো : বিশ্বে একমাত্র বাঙালিই গর্বিত জাতি যারা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। সব জাতিই চায় মাতৃভাষার স্বীকৃতি। তাই বিশ্ব সভায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি বাঙালির একটি মহতী অর্জন।

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি- ১৯৮৭ ব্যাচ পরীক্ষার্থীদের অর্থায়নে শহীদ মিনার উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনায় বাঙালি জাতীয়তাবাদ দর্শনের বিকাশ ও ব্যাপ্তি ঘটে। যা পর্যায়ক্রমে স্বাধীকার আন্দোলন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিসত্তার অভ্যুদয় দয় ঘটে। এ কারণে শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা।

মো. মাহবুবুর রহমান বলেন, ভাষা আন্দোলনের চেতনায় বাঙালি জাতীয়তাবাদের দর্শনের বিকাশ ঘটে। যার ফলে পর্যায়ক্রমে স্বাধীকার আন্দোলন ও সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ কারণে শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা। এখান থেকে আমরা বারবার প্রতিবাদের ভাষা খুঁজে পাই। এটা প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার পবিত্র তীর্থকেন্দ্র।
যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান বলেন, বিশ্বে বাঙালিই একমাত্র গর্বিত জাতি, যারা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিল। সব জাতিই চায় মাতৃভাষার স্বীকৃতি। তাই বিশ্বসভায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা বাঙালির একটি মহতী অর্জন।

Model Hospital

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব বেনজির আহমেদ মুন্সির সভাপতিত্বে ও এসএসসি’৮৭ সদস্য ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মোল্লা, এসএসসি’৮৭ সদস্য আবদুল হক সিকদার, আহম্মদ উল্লাহ দর্জি’সহ অন্যান্যরা।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।