বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হাপানীয়া যুব সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঝুড়ি বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:০২ পিএম
হাপানীয়া যুব সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঝুড়ি বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের হাপানীয়া গ্রামের সামাজিক সংগঠন হাপানীয়া যুব সংঘ-এর উদ্যোগে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়লার ঝুড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে ইউনিয়নের হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এম. এম. নুরুল হক উচ্চ বিদ্যালয় ও মানজুরা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় যুব সংঘের সদস্যরা শিক্ষকদের হাতে ঝুড়ি তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষকরা বলেন “শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হয়, তবে তারাই একদিন বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে। “পরিচ্ছন্নতার জন্য এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করবে।”

“আমরা নিজেরা যদি শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে গোটা জাতিকে সুন্দর সমাজ উপহার দিতে পারব। যুবকরাই পারবে বিশ্বকে পরিবর্তন করতে, তাদের আছে অদম্য সাহস। হাপানীয়া যুব সংঘ শিক্ষা প্রতিষ্ঠানে ময়লার ঝুড়ি প্রদান করে গ্রামের ভিতরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

Model Hospital

হাপানীয়া যুব সংঘের যুগ্ম সদস্য সচিব ইউসুফ আলী খান বলেন “গ্রামের তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে হাপানিয়া যুব সংঘ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে খেলাধুলার উপকরণ প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সমাজে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন, হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, হাপানিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান (সোহাগ), এম. এম. নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, হাপানীয়া যুব সংঘের সদস্য মো.ওবায়দুল্লাহ খান বাবু, মো: মাহফুজুর রহমান, মো:ইউনুস খান, মো. আশরাফুল মজুমদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷