রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম
চাঁদপুরে প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সমগ্র বাংলাদেশের ন্যায় চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন করেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদী ও প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শফিকুল ইসলামসহ অতিথিবৃন্দ।

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সমগ্র বাংলাদেশের ন্যায় শনিবার (৮ নভেম্বর ) সকাল ১০টায় চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা ২ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে গতকাল বেলা ১১টায় চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন করেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদী।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শফিকুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও কুমিল্লা উত্তরের সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দীকী।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অতিথি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম ও সহকারী সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরী।

Model Hospital

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শণ শেষে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আ.ন.ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, উক্ত বৃত্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু হওয়ায় বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে এবং সাধারণ জ্ঞানের অধিকারী হবে। এসোসিয়েশনের এই পরীক্ষায় যে সব শিক্ষা প্রতিষ্ঠা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যেসব প্রতিষ্ঠান এখনো পরীক্ষায় অংশ গ্রহণ করেনি সে সব প্রতিষ্ঠান আগামীতে উক্ত এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আহবান জানচ্ছি।

তিনি আরো বলেন, এই এসোসিয়েশনের অধীনে উক্ত বৃত্তি পরীক্ষাটি দেখে মনে হয়েছে যে জাতীয় মানের একটি পরীক্ষা, সরকারী নিতীমালার আদলে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবক মহলে গ্রহণ যোগ্যতা অর্জন করেছে।

এসময় আরো বক্তব্য রাখেন, এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শফিকুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও কুমিল্লা উত্তরের সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দীকী, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন (আযাদ), ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, এসোসিয়েশনের চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মিল হোসাইন আনসারী, বৃত্তি পরীক্ষার হল সুপার আলহাজ¦ নুরুল ইসলাম, আন নাজির আইডিয়াল মাদরাসা প্রতিনিধি মাওলানা হারিস দেওয়ান, ইকরা তাহফীজুল কোরআন মডেল একাডেমী মতলব দক্ষিণের প্রতিষ্ঠতা ও পরিচালক হাফেজ মাওলানা খালিদ হাসান।

এসময় অতিথিরা হলের পরিবেশ পরিদর্শনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষা সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ।

পরীক্ষা কেন্দ্র ১ : চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ’ ৫০ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। কেন্দ্র দায়িত্ব পালন করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন (আযাদ), ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, ফাউন্ডেশনের সেক্রেটারী নুরুল ইসলাম ও মাওলানা নেয়ামত উল্লাহ, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মিল হোসাইন আনসারী।
এই কেন্দ্র অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান হলো : চাঁদপুর নিউ ট্রাক রোড আল-আমিন মডেল মাদরাসা, আন নাজির আইডিয়াল মাদরাসা, তালিমুল উম্মাহ মাদ্রাসা, মমিন পাড়া, উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদরাসা, পুরান বাজার, ইকরা তাহফীজুল কোরআন মডেল একাডেমী, মতলব (দক্ষিণ), ইকরা ইন্টারন্যাশনাল মডেল মাদরাসা, সিপাহী কান্দি, মতলব (উত্তর)।

পরীক্ষা কেন্দ্র ২ : হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে দু’শতাধিক পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এই কেন্দ্রের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের জেলা সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান। এসময় জেলা ও কেন্দ্রেয় নেতৃবৃন্দ হল পরিদর্শন করেন। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। এই কেন্দ্র অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান হলো : হাজিগঞ্জ আহমাদীয় কামিল মাদ্রাসা, দোয়ালিয়া তালিমুল কুরআন নূরানী মাদ্রাসা, তালিমুল কুরআন মডেল মাদ্রাসা, আলী আহমদ ইসলামী একাডেমী, আয়েশা সিদ্দিকা নুরানী মাদ্রাসা, দারুল কারীম ইসলামিয়া মাদ্রাসা, শাহারাস্তি।

আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।