বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফিউচার ইলেকট্রনিক্সের র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম
চাঁদপুরে ফিউচার ইলেকট্রনিক্সের র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিপরীতে ফিউচার ইলেকট্রনিক্সের ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের গ্রাহকদের মাঝে তৃতীয় বারের মতো র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রবিবার বিকাল ৩টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন চাঁদপুর ডায়াবেটিক হসপিটাল এর বিপরীতে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা কাউসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার ইলেকট্রনিক্সের পরিচালক মোহাম্মদ কুতুব উদ্দিন ও সাইফুল ইসলাম সবুজ খান।।
অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম এর পরিচালক মোঃ ফরহাদ আলম।

Model Hospital

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফিউচার ইলেকট্রনিক্স আপনাদের সেবায় নিয়োজিত। আমরা ৩টি ব্র্যান্ডের সাথে ডিলার হিসেবে কাজ করছি। ওয়ালটন সিংগার এবং কনকা। দেশের সুনামধন্য ইলেকট্রনিক্স প্রোডাক্টের জগতে বর্তমানে এই তিনটি ব্র্যান্ডের সুনাম রয়েছে। ইলেকট্রনিক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্ভিস যেটা আমরা গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা করে থাকি। ক্রেতা এবং গ্রাহকের মাঝে সুসম্পকের ভিত্তিতে আমাদের ব্যবসায়িক কাজকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনাদের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ফিউচার ইলেকট্রনিক্স ২০২৫ সালে এ পর্যন্ত তিনবার রাসেল ড্র এর মাধ্যমে ১৮০ জন গ্রাহককে পুরষ্কার তো করার চেষ্টা করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital