বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মনোনয়নের দাবিতে মশাল মিছিল

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম
ফরিদগঞ্জে মনোনয়নের দাবিতে মশাল মিছিল
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন দাবিতে মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদকারীরা রাস্তায় কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারীসহ অন্যরা।
বক্তারা বলেন, গত তিন দশক ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম. এ. হান্নান সাহেব তৃণমূল নেতাকর্মীদের নিয়ে রাজনীতি করে আসছেন। বিএনপির দুঃসময়ে তিনি সবাইকে সংগঠিত রেখেছেন। অথচ তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে আমরা তা মেনে নেব না। দল যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিফন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদল সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওনসহ সহস্রাধিক নেতাকর্মী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital