বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে : চাঁদপুরে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম
হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে : চাঁদপুরে হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যারা তার আদর্শের রাজনীতি করবেন তাদেরকে এনসিপিতে স্বাগতম।

তিনি আরও বলেন, ‘হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তারা আজ বিএনপির মধ্যে কোণঠাসা।’

সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি চাঁদপুর জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‌‘আগামী নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে। আর সেই আদেশ অবশ্যই ড. ইউনূসকে দিতে হবে।’

Model Hospital

এনসিপি জোটে যাবে না, স্বতন্ত্র নির্বাচন করবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে অনেকে সংস্কারপন্থি হয়ে আসতে চান। যারা বাংলাদেশ বিশ্বাস করেন, জুলাই বিশ্বাস করেন, চাঁদাবাজ-টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে তাদেরকে দলে নিয়ে আমরা জোট করবো।’

এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital