বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন হারুনুর রশিদকে সংবর্ধনা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম
ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন হারুনুর রশিদকে সংবর্ধনা

ফরিদগঞ্জের রূপসা ইউনিয়নের এলাকাবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ।

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কৃতিসন্তান ও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখিল গ্রামের নিজ বাড়ির সামনে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন।
প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, আমি আজ আপনাদের ভালোবাসায় অভিভূত। আপনারা আমাকে যে স্নেহ ও সমর্থন দিয়েছেন, তা আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলব না। আমাদের দেশনেত্রী আপোষহীন বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান আমাকে তৃতীয় বারের মতো ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি, পূর্বের মতো এবারও আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, আমি সর্বদাই আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আপনাদের এই ভালোবাসাই আমার শক্তি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, গৃদকালিন্দিয়া কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজি, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য বজলুর রহমান ফজলু, সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন পাঠানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি নেতা এম এম টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান মিলন, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা ইকবাল পাটওয়ারী, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাজু পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য নাছির হোসেন চৌধুরী ও ওমান প্রবাসী বিএনপি নেতা শফিকুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।