বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শোরসাকে সেবার আলো ইউথ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৪০ পিএম
শোরসাকে সেবার আলো ইউথ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

“মানবতার কল্যাণে রক্তই হোক বন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে সেবার আলো ইউথ ফাউন্ডেশন আয়োজন করল এক ব্যতিক্রমী উদ্যোগ, ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ২০২৫।

মঙ্গলবার (১১ নভেম্বর) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শোরসাকে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে অংশ নেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম। সংগঠনের সদস্যদের তথ্য অনুযায়ী, এদিন ২০০ জনের বেশি ব্যক্তির রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

Model Hospital

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম, শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তাহের, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ (স্কুল শাখা)-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ এবং ধর্মীয় শিক্ষক আবু ইউসুফ।

সার্বিক সহযোগিতায় ছিল সেবা ডায়াগনস্টিক সেন্টার (হাসপাতাল গেইট, শাহরাস্তি)। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহেদুজ্জামান মজুমদার মিলন। তিনি রক্ত পরীক্ষার মান নিয়ন্ত্রণে সরাসরি দায়িত্ব পালন করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

সেবার আলো ইউথ ফাউন্ডেশনের সভাপতি বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম রক্তদানে এগিয়ে আসুক। একটি ব্যাগ রক্ত শুধু একজন মানুষের জীবন নয়, একটি পরিবারের হাসি ফিরিয়ে আনতে পারে। রক্তদান মানে মানবতা রক্ষা।”

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ জানার পাশাপাশি রক্তদানের গুরুত্ব ও মানবিক চেতনা সম্পর্কে সচেতন হয়েছেন।

সংগঠনটি ভবিষ্যতেও স্বাস্থ্যসচেতনতা, রক্তদান ও সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital