শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ পিএম
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী।‌

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।‌
দুপুর ১২টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক  সোহেল রুশদী।‌
তিনি তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে আমি সব সময় উৎসাহ প্রদান করে আসছি। তাদের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিশেষ করে অটিস্টিক শিশুদের জন্য সমাজের সকলের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তাঁদেরকে এই খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করে রাখতে হবে।
তিনি আরো বলেন, যারা আমরা সচেতন রয়েছি যারা আমরা বিত্তবান রয়েছি তারা সবাই এদের পাশে এসে দাড়ানো উচিত৷ বুদ্ধি প্রতিবন্ধীরা জাতীয় পর্যায়ে‌ও কয়েকবার পুরস্কার পেয়েছিলেন। তাই তাদের মধ্যে থাকা প্রতিভাকে ফুটিয়ে তুলে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
এসময় প্রতিযোগিতায় বিজয়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে পুরস্কার তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি  সোহেল রুশদীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনওয়ার কানন, জেলা বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাপি আক্তার, শিক্ষক সমির বাবু, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী, সরকারি শিক্ষক আর্শেদা বেগমসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital