বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পতিত ফ্যাসিবাদের নাশকতা প্রতিরোধে চাঁদপুরে ইসলামী আন্দোলনের মহড়া

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:০৮ পিএম
পতিত ফ্যাসিবাদের নাশকতা প্রতিরোধে চাঁদপুরে ইসলামী আন্দোলনের মহড়া
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাইর নির্দেশে দেশব্যাপী ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কথিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা।
চাঁদপুর জেলা শহরসহ সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে  ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা সর্বস্তরের নেতাকর্মীরা এসব অবস্থান ও মহড়ায় অংশগ্রহণ করে।
চাঁদপুর জেলা শহরে শহরের বিপণীবাগে সকাল ১১টা থেকে অবস্থানগ্রহণ করা হয়।
অবস্থানগ্রহণে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা নাসির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বেপারী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ডিএম ফয়সাল, সদর উপজেলা যুব আন্দোলন সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, তানজিল আহমাদ পাটওয়ারী প্রমুখ।
অবস্থানকালে জেলা সভাপতি তার বক্তব্যে বলেন, পতিত সরকারের কোনোপ্রকার নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড দেশবাসি সহ্য করবে না এবং তাদের দোসরদেরও প্রতিহত করবো ইনশাআল্লাহ।
পরে বিপণীবাগ থেকে শুরু হয়ে পুরো শহরে শান্তিশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় মহড়া দেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।