বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডাকাতের হামলায় আহত ৩, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম
ফরিদগঞ্জে ডাকাতের হামলায় আহত ৩, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট
ফরিদগঞ্জে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা মালামাল লুটে নেয়। এসময়ে ডাকাতদের হামলায় ঘরে থাকা নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছে।
ঘটনাটি বুধবার (১২ নভেম্বর ২০২৫) দিনগত রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
আহতরা হলেন, জেসমিন বেগম(৩৮), নূর(১০) ও আলো(১০)।
আহত জেসমিন বেগমের ভাই ফরিদ হোসেন জানান, বুধবার দিনগত রাতে বোয়ালিয়া গ্রামের উত্তর কাজি বাড়ির প্রবাসী মিজানুর রহমানের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে ঘরে থাকা সদস্যদের মারধর ও জিম্মি করে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা লুটে নেয় ডাকাত দল।
তিনি জানান, ১০/১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে এই ঘটনা ঘটায়। সংবাদ পেয়ে রাতেই ফরিদগঞ্জ থানার এসআই হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital