বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:২১ পিএম
কচুয়ায় বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কচুয়ায় বসতঘর পুড়ে দেওয়ার অভিযোগ।

চাঁদপুরের কচুয়া আবুল বাসার নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামের খান বাড়ির এ ঘটনা ঘটে। আগুনে নির্মিত বসত ঘর এবং ঘরে থাকা ফার্নিচারসহ মালামাল সব ছাই হয়ে গেছে। ফলে নিঃস্ব হয়ে পড়েছেন আবুল বাসারের পরিবার। ঘর এবং আসবাবপত্র বাবদ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

তাদের অভিযোগ- এটি কোনো দুর্ঘটনা নয়, দুর্বৃত্তরা বসতঘরটিতে আগুন লাগিয়ে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল বাশার ও তার পরিবার নিয়ে ঢাকায় থাকেন।

প্রতি সপ্তাহ ও মাসে বাড়িতে এসে বসতঘরটি দেখাশোনা করেন। বুধবার রাত ১১ টার সময় কে বা কাহারা বসতঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরে বিদ্যুতের মিটারসহ সকল কিছু বন্ধ ছিলো । ঘরটি পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন। এই বাড়ির পাশপাশে মাদক সেবনকারী চলাফেরা অনেক বেশি। প্রায় সময় এই এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য তাহমিনা বলেন, দুর্বৃত্তরা অসহায় আবুল বাশারের ঘরটি পুড়িয়ে দিয়েছে।

Model Hospital

এতে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। গত তিন বছরের পূর্বে ও আমার বসতঘরে কে বা কাহারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এতে আমার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার মতো একই ভাবে আমার ভাসুরের ঘরে
আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থ আবুল বাশার জানান, আমি ও আমার স্ত্রী নিয়ে ঢাকায় বসবাস করি। সপ্তাহ ও মাসে বাড়িতে একদিন বা দুই দিনের জন্য আসি। সব সময় বাড়ির বিদ্যুতের মিটার ও সকল কিছু বন্ধ থাকে। আমার বসতঘরটিতে কে বা কাহারা
আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital