বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মুসল্লিদের কাছে দোয়া চাইলেন মোমবাতি প্রতীকের প্রার্থী আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:২৮ পিএম
চাঁদপুরে মুসল্লিদের কাছে দোয়া চাইলেন মোমবাতি প্রতীকের প্রার্থী আহসান উল্লাহ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন ঢালীরঘাট হাওলাদার বাড়ি মসজিদ মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ ঢালীরঘাট এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ ঢালীরঘাট হাওলাদার বাড়ি মসজিদ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি উপস্থিত মুসল্লি এবং এলাকাবাসীর কাছে দোয়া চান।
এ সময় তিনি বলেন, ব্যক্তির পরিবর্তন নয়, আমাদের চরিত্র পাল্টাতে হবে। ক্ষমতার পালাবদল হয়, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। তার কারণ হলো- আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে। আমাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুমহান আদর্শে চরিত্রবান হতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital