বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একই দিন গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত তামাশা : মাওলানা মাকসুদুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম
একই দিন গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত তামাশা : মাওলানা মাকসুদুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান  বলেছেন, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত একটি দলকে খুশি করার জন্য ঘোষণা করা হয়েছে। সঠিক বিবেচনায় যা পক্ষপাতদুষ্ট ছাড়া আর কিছুই নয়।
এ ঘোষণা দেশের বৃহৎ জনগোষ্ঠীর চিন্তাচেতনা ও জনআকাঙ্ক্ষা সম্পূর্ণ বিপরীত। দেশবাসি সরকারের এ ঘোষণা প্রত্যাখান করেছে। সরকারকে দ্রুত এ ঘোষণা প্রত্যাহার করে বৃহৎ জনগোষ্ঠীর চিন্তাচেতনার চাহিদার প্রতি সম্মান প্রদর্শন করবেন। না হয় সরকারকে আওয়ামী লীগের ভাগ্যবরণ করতে হবে।
আজ শুক্রবার দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে্ আগামি জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন করা, আগামি জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মিছিলটি চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে কুমিল্লা রোড হয়ে বাইতুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর- সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন, শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল-মামুন, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital