বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আদর্শ ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী ও ডে ক্যাম্প অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম
কচুয়ায় আদর্শ ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী ও ডে ক্যাম্প অনুষ্ঠিত

কচুয়ায় আদর্শ ওপেন স্কাউট গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও পিএস প্রস্তুতিমূলক ডে ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও পিএসসি সদস্য ডা. আমিনুল ইসলাম।

কচুয়ায় আদর্শ ওপেন স্কাউট গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও পিএস প্রস্তুতিমূলক ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী ও পিএস প্রস্তুতিমূলক ডে ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও পিএসসি সদস্য ডা. আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক সদস্য মো.আব্দুল বারী (বারেক) পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আজহারুল ইসলাম ভূইয়া, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. ফারুক আহম্মদ,বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার এএলটি খোরশেদ আলম খান,আক্তাররুজ্জামান প্রমূখ।

একই দিনে উপজেলার পিএস পরীক্ষায় অংশগ্রহনকারী স্কাউট সদস্যদের মৌলিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

Model Hospital

এ সময় প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা কাব লিডার এলাটি একেএম জাহাঙ্গীর হোসেন সুমন,কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, রোভার স্কাউট লিডার অর্পণা রানী দেব,সহ স্কাউটসের সদস্যগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital