বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পরিচ্ছন্নতা হোক নাগরিক অভ্যাস — ইউএনও নাজিয়া হোসেন

শাহরাস্তি ওয়াকওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম
শাহরাস্তি ওয়াকওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন
শাহরাস্তিতে ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে গড়ে উঠা নয়নাভিরাম ওয়াকওয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে উপজেলায় এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু কাজ নয়, এটি নাগরিক দায়িত্ব। আমরা নিজে পরিষ্কার থাকব, আমাদের পরিবেশও পরিষ্কার রাখব। পরিচ্ছন্নতা হোক নাগরিক অভ্যাস।” পরে তিনি বিডি ক্লিন সদস্যদের নিয়ে ওয়াকওয়ের পাশে বৃক্ষরোপণ করেন এবং ওয়াকওয়েটিকে সবার জন্য পরিচ্ছন্ন রাখতে নিয়মিত সচেতনতার আহ্বান জানান।
ছিখুটিয়া ব্রিজ এলাকা থেকে শুরু হওয়া এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বিকেল ৫টা পর্যন্ত চলে। বিডি ক্লিনের সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ওয়াকওয়ের দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিক বর্জ্য, আগাছা ও অপসারণযোগ্য অন্যান্য বর্জ্য পরিষ্কার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদ আলম, গণমাধ্যমকর্মী, বিডি ক্লিনের সদস্যসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডি ক্লিন চাঁদপুরের সমন্বয়ক এহসানুল হক শরিফ বলেন, “সারা দেশে আমাদের পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে। চাঁদপুরের আটটি উপজেলাই আমাদের আওতায় রয়েছে। আজ শাহরাস্তিতে ২৫টি বৃক্ষরোপণ, ৫টি ডাস্টবিন স্থাপন এবং ১ কিলোমিটার ওয়াকওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, যত্রতত্র ময়লা ফেলার কারণে ওয়াকওয়ের সৌন্দর্য নষ্ট হয়। এ ধরনের উদ্যোগ পরিবেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলবে।
অভিযানে অংশ নেওয়া বিডি ক্লিন সদস্যরা “Let Cleanliness Start from Me”, “আসুন সবাই প্রতিজ্ঞা করি—একটি ময়লাও রাস্তায় নয়”, “Dream to Clean Bangladesh”— এসব স্লোগান ধারণ করে কর্মসূচি পরিচালনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital