শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষা উপকরণ বিতরণ

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম
রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির আ‌য়োজ‌নে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে ‌শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অ‌তি‌থি চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির আ‌য়োজ‌নে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে ‌শিক্ষা উপকরণ বিতরণ করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৫ ন‌ভেম্বর) সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত শহ‌রের রেলও‌য়ে আক্কাছ আলী উচ্চ বিদ‌্যাল‌য়ে শতা‌ধিক অসহায় ও গরীব রোগী‌দের চিকৎসরা চিকৎসা‌সেবা প্রদান ক‌রেন।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সামাজিক ও মানবিক সত্যিই প্রশংসনীয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শুধু দরিদ্র নারী পুরুষ এবং শিশু উপকৃত হবেন। এতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে দায়িত্ববোধ আরও দৃঢ় হবে। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই।”

Model Hospital

তিনি আরও বলেন, ধরনের উদ্যোগের মাধ্যমে রোগী শনাক্ত করে যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, তবে সত্যিকারের উন্নয়ন ও জনস্বাস্থ্যের অগ্রগতি সম্ভব। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সুবিধাবঞ্চিতদের দ্বারপ্রান্তে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই।

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির ফাস্ট প্রেসি‌ডেন্ট রোটা‌রিয়ান র‌কিবুল হাসান রুমনের সভাপ‌তি‌ত্বে রেলও‌য়ে আক্কাছ আলী উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক গোফরান হো‌সেন, রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির চার্টার প্রেসি‌ডেন্ট রোটা‌রিয়ান র‌হিমা বেগম পিএ‌ইচএফ, রোটা‌রিয়ান ম‌ফিজ উ‌দ্দিন সরকার, ক্লাব সে‌ক্রেটারী রোটা‌রিয়ান ই‌লিয়াছ মজুমদার, ক্লাব লানিং ফে‌সি‌লেটর রোটা‌রিয়ান আসিফুল ইসলাম, ক্লাব ট্রেজারার রোটা‌রিয়ান আ‌শিকুর রহমান, জ‌য়েন্ট ট্রেজারার রোটা‌রিয়ান মাহমুদা রহমান, ডা. মোঃ জুনা‌য়েদ প্রধানীয়া, ডা. মোঃ আ‌তিকুর রহমান, ডা. তাস‌ফিয়া জামান, শিশু ডাক্তার লা‌মিয়া নও‌রিন উপ‌স্থিত ছি‌লেন।

কার্যক্রমে এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন রোটা‌রিয়ান আবু সু‌ফিয়ান হেলাল, রোটা‌রিয়ান সাখাওয়াত, রোটা‌রিয়ান আলী আহমেদ ভূঁইয়া, রোটা‌রিয়ান বিজন পালসহ রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির অঙ্গসংগঠন, রোটা‌রেক্ট ক্লাব অফ চাঁদপুর হিলশা নি‌টির সদস‌্যগণ উক্ত কার্যক্রমে উপ‌স্থিত ছি‌লেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital